
জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। প্রধান আলোচক হিসেবে কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান এবং বিশেষ আলোচক হিসেবে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মনজুর হোসেনের উপস্থিত থাকার কথা জানানো হয়।
এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে নুরুল ইসলাম হেলালী, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) দেবদূত মজুমদার, কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার সুইটি, দৈনিক রূপালী সৈকতের ব্যবস্থাপনা সম্পাদক আ স ম জাহেদুল হক নাহিদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবাইদুর রহমান শাহিন, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মো. আলমগীর গনি, সহসভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক আতিকুর রহমান আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জাফর উল্লাহ, চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহ্বায়ক মো. নুরুল কবির, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, কক্সবাজার জেলা মহিলা দলের সভাপতি নাছিমা আক্তার বকুল এবং পেকুয়া প্রেসক্লাবের সভাপতি সাফওয়ানুল করিমকে আমন্ত্রণ জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা ছিল জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা সভাপতি খোরশেদ আলমের এবং সঞ্চালনায় ছিলেন জেলা সাধারণ সম্পাদক মো. ওসমান গনি। এ ছাড়া জেলা সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিনসহ সংস্থার কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এতে যুক্ত হন।
আয়োজকরা জানান, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চাকে এগিয়ে নিতেই এ আয়োজন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।