সারাদেশ

কক্সবাজারে ৭৫ লাখ টাকার ইয়াবা জব্দ

  প্রতিনিধি ২৫ মে ২০২৬ , ৫:১৫:৩৮ প্রিন্ট সংস্করণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী এলাকা থেকে অভিযান চালিয়ে ৭৫ লাখ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। আজ সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গতকাল রবিবার রাত ১১টার দিকে টেকনাফ থানার সাবরাং নয়া পাড়া সংলগ্ন নাফ নদীতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহজনক নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তবে আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা ইয়াবা ও পাচার কাজে ব্যবহৃত নৌকার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদক পাচার রোধে ভবিষ্যতেও কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content