
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেছেন, “কমান্ডো স্টাইলে কাজ শুরু করবো, এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।”
সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় উপাচার্যের কনফারেন্স রুমে জকসু, ক্যাম্পাসের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, “নিয়োগ পাওয়ার পরও আমি আগের মতোই সাধারণ আছি। তবে বুঝতে পারছি, এতে অনেকের অস্বস্তি হতে পারে। কারণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন টেবিল আমার চেনা—বিশেষ করে যেখানে ফাঁকিবাজি হয়, সেগুলো আরও ভালোভাবে চিনি।”
তিনি আরও বলেন, “খুব শিগগিরই কমান্ডো স্টাইলে কাজ শুরু করবো। আমি বিশ্বাস করি, শিক্ষার্থীদের কাছ থেকেই সবচেয়ে বেশি সহযোগিতা পাবো।”
নিজ নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, “এই ক্যাম্পাস থেকেই উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়া আমার প্রথম সাফল্য।”
শেষে তিনি বলেন, “চার বছর দায়িত্ব শেষে আমাকে আবার এই ক্যাম্পাসেই থাকতে হবে। তাই কাজ ভালোভাবে না করতে পারলে সেটি আমার জন্য অপমানজনক হবে।”
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।