সারাদেশ

কলাপাড়ায় মা ইলিশ রক্ষার অভিযানে দুই জেলে আটক, জরিমানা

  এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা: ১৩ অক্টোবর ২০২৬ , ৭:৪৫:২৬ প্রিন্ট সংস্করণ

 

পটুয়াখালীর কলাপাড়ায় মা ইলিশ রক্ষার অভিযানে এক হাজার মিটার জাল ও একটি ট্রলারসহ দুই জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক জেলেকে এক হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

গতকাল গভীর রাত থেকে মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর পর্যন্ত পায়রা বন্দর নৌ-পুলিশের সহায়তায় রাবনাবাদ নদীতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক জেলেদের মধ্যে মো. রিফাত (১৯) নামের একজনকে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অন্য অপ্রাপ্তবয়স্ক জেলে নিষেধাজ্ঞার সময় আর মাছ শিকার করবেন না মর্মে মুচলেকা দেওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে ট্রলারটিও ছেড়ে দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক বলেন, মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে অসাধু জেলেদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সাগর ও নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

আরও খবর

Sponsered content