প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ৭:২২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ৬:৫৯ অপরাহ্ণ
কলাপাড়ায় শিক্ষার নামে বাণিজ্য, নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছে অনুমোনদহীন ১০ বিদ্যালয়

পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষা অধিদপ্তরের নিয়মনীতি উপেক্ষা করে অনুমোদন ছাড়াই চলছে অন্তত ১০টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদানের নামে এসব প্রতিষ্ঠান পরিণত হয়েছে বাণিজ্যিক কেন্দ্রে। মাসিক বেতন, সেশন ফি, বই-খাতা ও কলম বিক্রিসহ নানা খাতে অভিভাবকদের কাছ থেকে আদায় করা হচ্ছে লাখ লাখ টাকা।
সরজমিনে জানাজায়, অথচ এসব বিদ্যালয়ের পাঠদানের মান ও পরিবেশ নিয়ে উঠেছে নানা প্রশ্ন। এমনই একটি প্রতিষ্ঠান পৌর শহরের গোলাপবাগ এলাকার কলাপাড়া আইডিয়াল স্কুল। এ বিদ্যালয়ে অধিকাংশ দিনই উত্তোলন করা হয় না জাতীয় পতাকা। নেই বিদ্যুৎ সংযোগ। একটি বেঞ্চে গাদাগাদি করে বসানো হচ্ছে তিন থেকে চারজন শিক্ষার্থীকে। ২৫ জন শিক্ষকের মধ্যে অধিকাংশই থাকেন অনুপস্থিত। ফলে ব্যাহত হচ্ছে পাঠদান শুধু
এ বিদ্যালয়টিই নয়, কলাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে অধিকাংশ মালিকানাধীন বিদ্যালয়ের চিত্র প্রায় একই।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক অভিভাবক জানায়, এখানে সেশন ফি, মাসিক বেতন অন্যান্য স্কুলের তুলনায় অনেক বেশি। নেই কোন বৈদ্যুতিক ফ্যানের ব্যবস্থা। প্রচন্ড গরমে ছেলেমেয়েরা অসুস্থ হয়ে যায়। স্কুলের পাশে পানির ডোবা থাকার কারণে এডিস মশার উৎপত্তিস্থল তৈরী হয়েছে।
স্থানীয়রা জানান, গত কয়েক বছর ধরে স্কুলটি বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে শিক্ষা কার্যক্রম চালিয়েছে। বর্তমানে গোলাপবাগ টিন দিয়ে স্থাপনা করে চলছে এই স্কুলের কার্যক্রম। তবে নেই কোন সরকারি অনুমোদন, প্রায় সময় স্কুলে অনুপস্থিত থাকেন শিক্ষকরা। এই স্কুলের পাশেই রয়েছে একটি খাল সেখানে দুর্গন্ধ এডিস মশার আক্রমণে অসুস্থ হতে পারেন ছাত্র-ছাত্রীরা, তবে দ্রুতই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই শিক্ষা কার্যক্রম নিয়ে ব্যবস্থা নেয়া উচিত।
এ বিষয়ে প্রধান শিক্ষক মাসুদ রেজা বলেন, আমরা পাঠদানের অনুমতির জন্য আবেদন করেছি। শিক্ষা বোর্ড থেকে সাময়িকভাবে পাঠদানের অনুমতি দিয়েছে। সেই অনুযায়ী আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের স্কুলে ভর্তিকৃত ছাত্র-ছাত্রী বই সোবাহান সিকদার মডেল একাডেমি থেকে সরবরাহ করে শিক্ষার্থীদের দিয়ে থাকি।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জান বলেন, কলাপাড়া আইডিয়াল স্কুলের স্থাপনা নির্মান পাঠদানে কোন অনুমোদন নেই। বর্তমানে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নতুন স্কুলের স্থাপনা পাঠদানের অনুমতি দেয়ার নিয়ম নেই। সরাসরি মিনিষ্ট্রি অফ এডুকেশন মন্ত্রণালয় থেকে অনুমতি আনতে হয়।
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তাদের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, অনুমোদন ছাড়া কোন শিক্ষা প্রতিষ্ঠান কার্যক্রম চালাতে পারেনা। আপনাদের মাধ্যমে জানতে পেরেছি কলাপাড়া আইডিয়াল স্কুল নামের প্রতিষ্ঠানটি অনুমোদন না নিয়ে পাঠদান চালিয়ে যাচ্ছে। বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া কলাপাড়া উপজেলায় যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনুমোদনহীন অবৈধভাবে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com