প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৮, ২০২৬, ১০:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ
কলাপাড়ায় শ্মশান দিপালী উৎসব পালিত

শ্মশান জুড়ে মোমের আলো, প্রিয়জনের স্মরণে প্রার্থনা, সঙ্গে উলুধ্বনি এবং কাঁশর ঘন্টার ধ্বনি এভাবেই পটুয়াখালীর কলাপাড়ায় পালিত হয়েছে শ্মশান দীপালী উৎসব। শনিবার সন্ধ্যার পরে উপজেলার কলেজ রোডের কেন্দ্রীয় মহাশ্মশান ঘাট ও চিংগড়িয়ার শ্মশান ঘাট সহ উপেজলার বিভিন্ন শ্মশানে এ দিপালী উৎসব পালিত হয়।
এসময় শ্মশানের সামনে বাহারী খাবারের পসরা সাজিয়ে প্রার্থনা করেন স্বজনরা। প্রিয়জনের স্মরনে ঢাক ঢোল এবং ধর্মীয় গানে পূজা অর্চনায় মেতে ওঠেন সনাতনীরা। হারিয়ে যাওয়া স্বজনদের পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনায় নানা উপাচার নিয়ে প্রার্থনায় অংশ নেন সনাতনীরা।
পুরোহিত বাবলু চক্রবর্তী বলেন, প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে হারানো স্বজনদের স্মরণে শ্মশানে সমবেত হন হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ।বিগত দিনে আমাদের আত্নীয় স্বজন যারা মারগেছে তাদের আত্নার শান্তি কামনায় প্রার্থনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com