
সাতক্ষীরার কলারোয়ায় সামির হোসেন (১৫) নামে এক দাখিল পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার সোনাবাড়িয়া গ্রামের দক্ষিণপাড়ার একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সামির হোসেন ওই গ্রামের মারুফ হোসেনের ছেলে। তিনি সোনাবাড়িয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী এবং চলতি বছরের দাখিল পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, বাড়ির পাশের একটি আমবাগানে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সামিরের মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।