সাবেক বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিনেতা অভিষেক বচ্চনের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে প্রায় দুই বছর ধরে। যদিও তারা দুজন মুখ কুলুপ এঁটে দিয়ে রেখেছেন। পরিবার থেকেও কোনো খবর পাওয়া যায়নি।
তবে সেই সমালোচনার অবসান ঘটিয়েছেন ঐশ্বরিয়া নিজেই। গত বছরের শেষ থেকেই অভিষেক-ঐশ্বরিয়াকে মেয়ের সঙ্গে বারবার দেখা যাচ্ছে। এবার কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হাঁটলেন সাবেক বিশ্বসুন্দরী। একেবারে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির কথা মাথায় রেখে সেজেছিলেন অভিনেত্রী।
তার পরনের শাড়ি-গহনার বাইরে যা সব থেকে বেশি নজর কাড়ে, তা হলো তার সিঁথিভর্তি সিঁদুর। যেন তার দাম্পত্যজীবন নিয়ে নিরন্তর যে কাটাছেঁড়া তার সপাটে জবাব কানের মঞ্চ থেকে দিয়ে দিলেন। যদিও স্ত্রী যখন সিঁদুর পরে নিন্দুকদের মুখ বন্ধ করছেন, ঠিক সেই সময় মুম্বাই শহরে এক অভিনেত্রীর সঙ্গে নৈশভোজ সারলেন অভিষেক বচ্চন।
এর দ্বন্দ্বের মাঝে বেশ কয়েকবার অভিষেকের সঙ্গে অভিনেত্রী নিমরত কৌরের সম্পর্কের খবর শোনা গেছে। যদিও সেসব নাকি শুধুই রটনা। কিন্তু এবার মুম্বাইয়ের এক আলোকচিত্রীর ক্যামেরায় ধরা পড়লেন অভিষেক বচ্চন।
সাবেক বিশ্বসুন্দরী যখন মেয়েকে নিয়ে অন্য দেশে, সেই সময় মা জয়া বচ্চনকে নিয়ে নৈশভোজ সারতে গেলেন অভিষেক বচ্চন। সঙ্গে ছিলেন ‘ককটেল’খ্যাত অভিনেত্রী ডায়না পেন্টি। হালকা সবুজ রঙের চুড়িদার পরেছিলেন জয়া, ডায়নাকে দেখা গেল ডেনিম ও টপে। গোটাটাই খুব চুপিসারে সারতে চেয়েছিলেন তারা। কিন্তু পারেনি, ফটোসাংবাদিকদের ফাঁকি দেওয়া যে খুব সহজ নয়।
হঠাৎ অভিনেত্রী ডায়নাকে নিয়ে মা জয়ার সঙ্গে নৈশভোজে কেন গেলেন অভিষেক বচ্চন?—এমন প্রশ্ন এখন নেটিজেনদের মাঝে ঘুরপাক খাচ্ছে।
এমআই
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।