রাজধানীর কারওয়ান বাজারে ইটিভি ভবনের নিচতলায় একটি কফি হাউসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনের সংবাদ পেয়ে তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের কারণে ওই ভবনে প্রচণ্ড ধোয়ার সৃষ্টি হয়েছে। প্রচণ্ড কালো ধোয়া চারদিকে ছড়িয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ২০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার মো.শাহজাহান বলেন, আজ রাত ৮টা ২০ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে, রাজধানীর কারওয়ান বাজারের ইটিভি ভবনের নিচতলায় একটি কফি হাউজে আগুন লাগার ঘটনা ঘটে। সংবাদ পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট কাজ করছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদও আমাদের কাছে আসেনি।
এমআই
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।