মাদারীপুরের কালকিনিতে মামুন হত্যা চেষ্টার মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে আহত মামুনের পরিবার ও এলাকাবাসী। ২১ ডিসেম্বর দুপুরে কালকিনি পৌরসভার চর ঠেঙ্গামারা এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে গত বুধবার সন্ধ্যায় মামুনের উপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ হালান ও তার সহযোগীরা এসময় এলাকাবাসী মামুনকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবী জানায়।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।