
সাতক্ষীরার কালিগঞ্জে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফানুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুশুলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রোববার দুপুর ১২টার দিকে ইউএনওর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে নেতাকর্মীরা নবাগত ইউএনওকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন এবং কুশল বিনিময় করেন। এ সময় তাঁরা উপজেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে ইউএনওর সাফল্য কামনা করেন।
কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি প্রকৌশলী হাসানুর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি কামরুজ্জামান, সহসভাপতি শেখ হাবিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক হাসান আলী সরদার, সহসাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য ফারুক হোসেন এবং দপ্তর সম্পাদক মো. রাইফুল ইসলাম। এ ছাড়া ইউনিয়ন বিএনপির সদস্য ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শেখ নাজমুল হোসেন উপস্থিত ছিলেন।
ওয়ার্ড পর্যায়ের নেতাদের মধ্যে ছিলেন ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি শেখ মনিরুজ্জামান, ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি শেখ আব্দুর রহমান, ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি ইসমাইল হোসেন, ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান সরদার, ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আবু বকর সিদ্দিক, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি কাজী শাহিনুর আলম হালিম ও সাধারণ সম্পাদক খান ছারোয়ার হোসেন এবং ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুনছুর গাজী।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।