প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৯:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ
কালীগঞ্জে অস্ত্র ও ইয়াবাসহ কুখ্যাত ডাকাত ইয়ার আলী গ্রেপ্তার

সাতক্ষীরার কালীগঞ্জে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে কুখ্যাত ডাকাত ইয়ার আলী (৩৮)কে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ওয়াকিটকি এবং ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের আলমগীরের বাড়িতে অভিযান চালানো হয়। র্যাব-৬ এর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ জাহিদ ও কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজিব হাসানের নেতৃত্বে এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুয়েল হোসেনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার ইয়ার আলী শংকরপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে। তার বিরুদ্ধে সাতক্ষীরার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, হত্যা ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
কালীগঞ্জ থানার ওসি জুয়েল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com