
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বারবাজার এলাকা থেকে আনুমানিক ২০–২১ বছর বয়সী ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে রেললাইনের পাশের একটি পুকুরপাড়ে যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে বাংলাদেশ রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল-এর মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
এ বিষয়ে যশোর রেল পুলিশের এসআই জৌতিষচন্দ্র বর্মন বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ট্রেনের ধাক্কায় মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।