কিশোরগঞ্জ, নীলফামারী – ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ৬:০৮:৩৬ প্রিন্ট সংস্করণ
কিশোরগঞ্জের মাগুড়া ইউনিয়নের সিঙ্গেরগাড়ী পীরপাড়া গ্রামের ৮ বছর বয়সি শিশু সিরাতুল জান্নাত বিরল রোগ ক্যারোলী সিনড্রোমে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসার জন্য পরিবার দিশেহারা। শিশুটি বর্তমানে বিছানায় পড়ে আছে এবং কোনো চিকিৎসা নিতে পারছে না।
শাহ আলম ও সুলতানা রাজিয়া দম্পতির মেয়ে সিরাতুল জান্নাত সিঙ্গেরগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। এক বছর আগে তাকে লিভার সিনোসিস রোগে আক্রান্ত ধরা পড়ে। পরিবারের সীমিত অর্থের কারণে সে পর্যাপ্ত চিকিৎসা পায়নি। পরে ভারতভিত্তিক চিকিৎসার জন্য প্রায় ৪০–৫০ লাখ টাকা প্রয়োজন বলে চিকিৎসক জানিয়েছেন।
শাহ আলম জানান, “আমার মেয়ে খুব অসুস্থ, তার জীবন বাঁচাতে সমাজের সবাইকে সাহায্যের আবেদন করছি। আমাদের দুই বেলা খাবারও নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।” স্ত্রী সুলতানা রাজিয়া যোগ করেন, “আমার মেয়েকে বাঁচানোর জন্য সবকিছু করেছি, কিন্তু আর কোনও উপায় নেই। ধনী মানুষদের সহায়তা চাই।”
শিক্ষক সালমা বেগম বলেন, “সিরাতুল খুব মেধাবী শিক্ষার্থী। তার পরিবার অত্যন্ত দরিদ্র। আমরা সবাই মিলে তাকে সাহায্য করতে পারলে সে নতুন জীবন ফিরে পাবে।”
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া জানিয়েছেন, তারা ব্যক্তিগত ও সরকারি উদ্যোগে সাহায্যের চেষ্টা করছেন এবং সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছেন।
যে কেউ সাহায্য করতে চাইলে যোগাযোগ করতে পারেন মায়ের মোবাইল নম্বরে: ০১৭৫৭৮৬৭৮৫৮।




















