
নীলফামারী-৪ (কিশোরগঞ্জ–সৈয়দপুর) আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সিদ্দিকুল আলমের এক কর্মী কর্তৃক লাঙ্গল প্রতীক টাঙিয়ে প্রচারণা চালানো ও নির্ধারিত সাইজের চেয়ে বড় মাপের প্রতীক টাঙানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে। পাশাপাশি মঙ্গলবারের মধ্যে প্রতীকটি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার বিকেলে কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জরিমানাপ্রাপ্ত কর্মী হলেন মাগুড়া ইউনিয়নের আকালী বেচাপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে মোজাহার হোসেন।
বিষয়টি নিশ্চিত করেন নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রায়হান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২৫ লঙ্ঘন করে প্রতীক বরাদ্দের আগেই লাঙ্গল প্রতীক দৃশ্যমান স্থানে টাঙিয়ে প্রচারণা চালানো এবং প্রতীকের নির্ধারিত মাপের চেয়ে বড় মাপের প্রতীক টাঙানোর দায়ে মোজাহার হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মঙ্গলবারের মধ্যে প্রতীকটি অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রায়হান জানান, অভিযানের সময় জাপা প্রার্থী সিদ্দিকুল আলমকে প্রতীক টাঙানোর বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি এ বিষয়ে অবগত নন বলে জানান এবং তার কর্মী এ প্রতীক টাঙিয়েছেন বলে উল্লেখ ক
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।