নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এতিমখানা, মাদ্রাসা ও বৃদ্ধাশ্রমসহ মোট ১৪২টি প্রতিষ্ঠানের এতিম ও দুস্থদের মাঝে সৌদি সরকারের প্রেরিত দুম্বার মাংস বিতরণ করা হয়েছে। এর ফলে প্রায় ৮ হাজার এতিম ও অসহায় মানুষ এক বেলা দুম্বার মাংস খাওয়ার সুযোগ পেয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, এ বছর ২৫ কার্টনে ২১০ প্যাকেট সৌদি সরকারের প্রেরিত কোরবানির দুম্বার মাংস কিশোরগঞ্জ উপজেলায় বরাদ্দ পাওয়া যায়। এসব মাংস উপজেলার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও বৃদ্ধাশ্রমে তালিকাভুক্তভাবে বিতরণ করা হয়।
রবিবার রাতে উপজেলার ৯টি ইউনিয়নে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে এই মাংস বিতরণ সম্পন্ন হয়।
রওজাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানার দায়িত্বপ্রাপ্ত শামীম বাবু এবং হেফজখানার ছাত্র লাদিম জানান,“এতিম ও দুস্থ শিক্ষার্থীরা সরকারের দেওয়া দুম্বার মাংস খেয়ে অত্যন্ত খুশি। সৌদি আরবের দুম্বার মাংস খেতে পারবে—তা কেউ ভাবেনি।”
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান বলেন,“উপজেলার সব এতিমখানা, মাদ্রাসা ও বৃদ্ধাশ্রমে সুষ্ঠুভাবে দুম্বার মাংস বিতরণ করা হয়েছে।”
উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানান,“সৌদি সরকারের সৌজন্যে প্রাপ্ত এই দুম্বার মাংস উপজেলার ১৪২টি প্রতিষ্ঠানের এতিম, দুস্থ ও অসহায়দের মধ্যে বিতরণ করা হয়েছে, যাতে তারা একবেলা পুষ্টিকর খাবার উপভোগ করতে পারেন।”
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।