
নীলফামারীর কিশোরগঞ্জে ক্যাসিনো জুয়ার আসরে অভিযান চালিয়ে চার জুয়াড়ি এবং পৃথক অভিযানে চার মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে রোববার তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত ক্যাসিনো জুয়াড়িরা হলেন—উপজেলার বাজেডুমরিয়া গ্রামের মৃত টেপু বর্মণের ছেলে দিলীপ রায় (৩০), মজনু মিয়ার ছেলে সাজু মিয়া (২০), মৃত জহির উদ্দিনের ছেলে আশরাফুল আলম ওরফে মিলন (৪০) এবং আব্দুর রাজ্জাকের ছেলে আশিকুজ্জামান ওরফে অনিক (২৬)।
অন্যদিকে গ্রেফতার হওয়া মাদকসেবীরা হলেন—মুশরুত পানিয়ালপুকুর বালাপাড়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে ডালিম মিয়া (২২), আব্দুল হাকিমের ছেলে সায়েম ইসলাম (২০), পানিয়ালপুকুর দোলাপাড়া গ্রামের মনজব আলীর ছেলে সাঈদী ইসলাম (১৯) এবং মৃত আবতাব আলীর ছেলে মনিকুল ইসলাম (২০)।
বিষয়টি রোববার বিকেল সাড়ে ৩টার দিকে নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান।
থানা সূত্রে জানা যায়, শনিবার দিবাগত গভীর রাতে খবর পাওয়া যায়, উপজেলার বাজেডুমরিয়া গ্রামে ক্যাসিনো জুয়ার আসর বসেছে। সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় চারজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালিকাপুর গ্রামে অভিযান চালিয়ে চার মাদকসেবীকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া জুয়াড়িদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে এবং মাদকসেবীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে রোববার তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।”
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।