
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ধান মাড়াই মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমরিয়া ধাইজান গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবক হলেন ওই গ্রামের শুভাস চন্দ্রের ছেলে শ্যামল চন্দ্র (৩৫)।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর কাদের জানান, দুপুরে বাড়ি থেকে বৈদ্যুতিক তার দিয়ে ধান মাড়াই মেশিনে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় শ্যামল বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে দ্রুত কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. রাকিব জানান, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় হাসপাতালে নিয়ে আসার আগেই শ্যামলের মৃত্যু হয়। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুস বলেন, "এ ধরনের কোনো লিখিত তথ্য এখনো থানায় পাওয়া যায়নি।"
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।