কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার গোলেরহাট মাদ্রাসার পেছনের হিরিং রাস্তা থেকে সরকারি উন্নয়ন প্রকল্পের ইট চুরির অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার শফিউল হক মন্ডল, তার দুই ছেলে জহুরুল হক মন্ডল ও রাশেদ মিয়া মিলে রাতে নৌকাযোগে রাস্তার ইট সরিয়ে নিচ্ছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
একাধিক স্থানীয় বাসিন্দা জানান, “রাস্তা তৈরির জন্য যে ইটগুলো আনা হয়েছিল, তা চুরি হয়ে গেলে রাস্তা সংস্কার কাজ আবারও বন্ধ হয়ে যাবে, এতে এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়বে।”
এ বিষয়ে কাছাকাটা থানা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।