কুষ্টিয়া শহর-এর হরিশংকরপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে সম্পা খাতুন (২৫) নামে এক বাকপ্রতিবন্ধী তরুণীর মৃত্যু হয়েছে। সোমবার (২ মার্চ) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সম্পা খাতুন ওই এলাকার মো. ফিরোজ আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্পা খাতুন তার বাড়ির পাশেই খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সোমবার সকালে খালার বাড়ির সামনে রেললাইন পার হওয়ার সময় ঢাকা অভিমুখে যাওয়া টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের সঙ্গে দুর্ঘটনায় তিনি মারা যান। স্থানীয়দের ধারণা, বাকপ্রতিবন্ধী হওয়ায় ট্রেনের শব্দ বুঝতে না পারায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে পোড়াদহ জিআরপি থানা-র অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, অসতর্কভাবে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে সম্পা খাতুন নিহত হন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।