ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে মোট ২৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন নির্বাচনে অংশ নেওয়া বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন প্রার্থীদের সঙ্গে আচরণবিধি সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেন এবং সবাইকে আচরণবিধি মেনে নির্বাচন পরিচালনার অনুরোধ জানান।
তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ সময় জেলা নির্বাচন অফিস ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কুষ্টিয়ার চারটি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামীকাল থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করবেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।