২০২৬ ফিফা বিশ্বকাপে গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে ইতিহাস গড়েছে দক্ষিণ আফ্রিকা। আফ্রিকার দলটি।
মেক্সিকোর গুয়াদালুপের এস্টাদিও মনতেরেতে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে থাপেলো মাসেকোর একমাত্র গোলেই জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের ৬৩তম মিনিটে মাঠের ডান প্রান্ত থেকে তৈরি হওয়া আক্রমণ থেকে নিচু শটে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন মাসেকো।
এই জয়ে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-তে দ্বিতীয় স্থান নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মেক্সিকো, যারা নিজেদের শেষ ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারিয়ে শতভাগ জয় নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে।
দক্ষিণ আফ্রিকার জন্য এই সাফল্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এর আগে ১৯৯৮, ২০০২ ও ২০১০ বিশ্বকাপে অংশ নিলেও কখনও গ্রুপ পর্ব পেরোতে পারেনি দলটি। এবার প্রথমবারের মতো শেষ ৩২ নিশ্চিত করে নতুন ইতিহাস গড়ল তারা। আগামী ২৮ জুন লস অ্যাঞ্জেলেসে স্বাগতিক কানাডার বিপক্ষে নকআউট ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা।
অন্যদিকে দক্ষিণ কোরিয়ার ভাগ্য এখনো ঝুলে রয়েছে। বিশ্ব র্যাংকিংয়ে ২৫ নম্বরে থাকা এশিয়ার দলটি গ্রুপ পর্ব শেষ করেছে তিন পয়েন্ট নিয়ে। তারা চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারালেও মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার কাছে ১-০ ব্যবধানে পরাজিত হয়েছে।
৪৮ দল নিয়ে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে ১২টি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি নকআউট পর্বে উঠছে। পাশাপাশি সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দলও শেষ ৩২-এ জায়গা পাবে। গ্রুপ ‘এ’, ‘বি’ ও ‘সি’-এর খেলা শেষ হওয়ার পর তৃতীয় স্থানধারী দলগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া বর্তমানে চতুর্থ অবস্থানে রয়েছে।
তবে এখনও বেশ কয়েকটি গ্রুপের খেলা বাকি থাকায় দক্ষিণ কোরিয়ার ভাগ্য নির্ধারণ হবে অন্য ম্যাচগুলোর ফলের ওপর। গোল ব্যবধান এবং গোলসংখ্যা তৃতীয় স্থানধারী দলগুলোর মধ্যে অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।