আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: ২৮ আগস্ট ২০২৬ , ৬:২৮:৪৩ প্রিন্ট সংস্করণ
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও সৌদি প্রবাসী কবির হোসেন হাওলাদারের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও আগৈলঝাড়া থানা বিএনপির মুখ্য আহ্বায়ক সারোয়ার হোসেন মিয়া।
বিশেষ অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রাজিহার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোন্দকার মোহাম্মদ আলী, রাজিহার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শ্যামল চন্দ্র ঘটক, আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামরুল ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজিহার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নুরুল ইসলাম ব্যাপারী। সঞ্চালনা করেন রাজিহার ইউনিয়ন যুবদলের নেতা মো. লাভলু হাওলাদার।
আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা তুলে ধরেন। তারা বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির আয়োজন করেন ৬ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা মো. কবির হোসেন হাওলাদার। এতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





















