সারাদেশ

গঙ্গাচড়ায় প্রাণিসম্পদ সপ্তাহে র‌্যালি ও প্রদর্শনী অনুষ্ঠিত

  গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: ২৬ নভেম্বর ২০২৫ , ২:৫০:১৪ প্রিন্ট সংস্করণ

রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ উদযাপন শুরু হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু হওয়া বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা দীপা রানী বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করীম , খেলাফত মজলিসের রংপুর -১ আসনের মনোনীত প্রার্থী মমিনুর রহমান,ইসলামী আন্দোলনের সভাপতি ইউনুস আলী। এছাড়া বিভিন্ন খামারি, শিক্ষার্থী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষও অনুষ্ঠানে অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন, দেশীয় জাত সংরক্ষণ, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে আরও উন্নত করা সম্ভব। এই সপ্তাহ খামারি ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, প্রশিক্ষণ, সচেতনতামূলক কার্যক্রম এবং প্রাণিসম্পদ প্রদর্শনী।

আরও খবর

Sponsered content