রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাদিম মাহমুদ নৈতিক (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টায় গঙ্গাচড়া সরকারি কলেজের পাশের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নৈতিক এ বছর গঙ্গাচড়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।
সে উপজেলার গজঘন্টা ইউনিয়নের কাষ্টম বাজার এলাকার হারেস মিয়ার একমাত্র ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার গঙ্গাচড়া বাজারে নৈতিকের বাবা নতুন একটি বেকারির দোকান চালু করেন। শনিবার দুপুরে ওই দোকানের কর্মচারীদের জন্য খাবার নিয়ে একাই মোটরসাইকেলে করে রংপুরের দিক থেকে
গঙ্গাচড়া বাজারে আসছিলেন নৈতিক। এ সময় গঙ্গাচড়া থেকে রংপুরগামী একটি অটোরিকশার সঙ্গে গঙ্গাচড়া সরকারি কলেজসংলগ্ন এলাকায় তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।