রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাস বিরোধী আইনে অভিযান পরিচালনা করে দুজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক তমজিদ হোসেন ও গজঘণ্টা ইউনিয়ন আওয়ামী লীগের ১ নং যুগ্ন সাধারণ সম্পাদক মুরশিদা রহমান।
গঙ্গাচড়া মডেল থানা পুলিশ জানায়, সন্ত্রাস বিরোধী আইনে অভিযান চালিয়ে লক্ষীটারী ইউনিয়নের মহিপুর বাজার থেকে রোববার দুপুর ১২ টায় তমজিদকে এবং শনিবার দিবাগত রাত ১২ টায় গজঘণ্টা বাজার থেকে মুরশিদাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে পুলিশ সুপারের সার্বিক পরামর্শে ও থানার অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় উপ পুলিশ পরির্দশক মশিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেন।
গঙ্গাচড়া মডেল থানার মামলা নং-২৮, জিআর নং-৩১১/২৫, তারিখ-২১/০৯/২৫, সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ (সংশোধিত-২০১৩) এর ৬ (ঈ)/৮/৯(৩)/১০/১২। বাদী উপ পুলিশ পরিদর্শক আজিজার রহমান এর মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর বলেন, গ্রেপ্তারকৃত আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনে অভিযান অব্যাহত থাকবে।
এর আগে মর্নেয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন আলী মাগুর ও বড়বিল ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা মেম্বার ও খলেয়া ইউনিয়ন যুবলীগের সক্রীয় সদস্য এনছান আলীকে ওই একই মামলায় গ্রেপ্তার করে থানা পুলিশ।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।