প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৩:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ৫:৫৭ অপরাহ্ণ
গাইবান্ধায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৩ দোকান, ক্ষতি ১৩ লাখ টাকা

গাইবান্ধা সদর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ৩ টার দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের বল্লমঝাড় বাজারে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘন্টা খানেক অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে দোকানে আগুন দেখতে পান তারা। মুহুর্তের মধ্যেই বাজারের ৩টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর শুনে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। সেইসাথে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘন্টা খানেক অভিযান চালিয়ে আগুন নেভানোর কাজ করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে ৩টি দোকানের ফ্রিজ, টিভি, মালামাল ও আসবাবপত্র পুড়ে যায়। এ ঘটনায় প্রায় ১৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের টিম লিডার আবু মোত্তালেব বলেন, ভোর ৩ টা ৪৫ মিনিটে খবর পাওয়ার পর ঘটনাস্থলে এসে একটি ইউনিট ঘন্টা খানেক অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে স্বক্ষম হই। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
লালচান বিশ্বাস সুমন /এমআই
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com