প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৫, ২০২৬, ৮:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ৮:৫৪ অপরাহ্ণ
গাজায় ইসরাইলি বাহিনীর হামলা এবং গণহত্যার প্রতিবাদে মহেশপুরে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহের মহেশপুরে ছাত্র সমাজ ও হেফাজতে ইসলামের উদ্যোগে সোমবার পৃথক পৃথকভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনী কর্তৃক নৃশংস ও বর্বরোচিত হামলা এবং গণহত্যার প্রতিবাদে বিক্ষেভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ছাত্র সমাজের উদ্যোগে মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলেজ বাসস্ট্যান্ড চত্তরে এক পথ সভা অনুষ্ঠিত হয়।
পরে বিকালে হেফাজতে ইসলামের উদ্যোগে মহেশপুর কেদ্রীয় জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরেরপ্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পথসভা অনুষ্ঠিত হয়।
নাসির উদ্দীন /এমআই
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com