গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে গৃহবধূ রহিমা বেগমকে (৩৮) গলা কেটে হত্যা মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-১, র্যাব-৬ ও র্যাব-১১-এর একটি যৌথ দল শনিবার (১৫ নভেম্বর) রাতে নরসিংদীর মাধবদী থানার আলগী এলাকা ও বাগেরহাটের কচুয়া থানার দেপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন কুড়িগ্রামের উলিপুর থানার নন্দু নেপড়া গ্রামের আ. হাকিমের ছেলে আইনুল ইসলাম ওরফে বুলেট (২২) এবং বাগেরহাটের কচুয়া থানার গজারিয়া গ্রামের মো. আলতাফ হোসেনের ছেলে রাজীব (২০)।
র্যাব-১ গাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. নাফিজ বিন জামাল জানান, শনিবার সকালে কোনাবাড়ীর বাইমাইল এলাকায় নওয়াব আলী মার্কেটের একতা ভিলার ৫ম তলার একটি ফ্ল্যাট থেকে গৃহবধূ রহিমা বেগমের গলা কাটা লাশ এবং তার স্বামী ইমরান হোসেনকে (৪০) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রবিবার দুপুরে গ্রেপ্তার দুজনকে কোনাবাড়ী থানায় হস্তান্তর করে র্যাব।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘গ্রেপ্তার দুই যুবক নিহত রহিমার মেয়ের বন্ধু। তাদের আদালতের মাধ্যমে রিমান্ডে এনে হত্যার কারণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।