গাজীপুরের টঙ্গীর বউ বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাট ও প্লাস্টিকের বস্তার ছয়টি গুদাম পুড়ে গেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটে পূর্ব থানাধীন ৫৭ নম্বর ওয়ার্ডের বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় সকাল ৬টা ৩০ মিনিটে আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনে। পরে সকাল ৮টা ৪০ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।
টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহিন আলম দৈনিক মতপ্রকাশ-কে জানান, পাট ও প্লাস্টিকের বস্তার গুদামে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস তৎপরতা শুরু করে। আগুনে ছয়টি গুদাম সম্পূর্ণ পুড়ে গেছে।
তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত এখনো নির্ণয় করা যায়নি। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।