চট্টগ্রামের চকবাজার এলাকায় একটি ভাঙারির দোকান আগুনে পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে চকবাজারের তেলাপট্টির মোড়ে অবস্থিত সৈয়দ চান মিয়া টাওয়ার মোড়ে এ আগুন লাগার ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১১টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল মান্নান বলেন, ‘তেলিপট্টিতে একতলা একটি ভবনের নিচতলায় ওই ভাঙারির দোকানে আগুন লাগে। এ ঘটনায় কেউ আহত হননি। কীভাবে আগুন লেগেছে, ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ কত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।’
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।