চট্টগ্রামের আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত চিকিৎসা প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড এবং প্রবাসীদের একমাত্র মানবতার সংগঠন চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেড-এর মধ্যে একটি দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্যচুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডা. এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে চুক্তিতে স্বাক্ষর করেন হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ডা. নূরুন নবী ও ডিজিএম আমান উল্লাহ আমান। অন্যদিকে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি, ক্লাবের তথ্য, সম্প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মোহাম্মদ ফিরোজ এবং পরিচালক হাজী আবুল কাসেম।
চুক্তির আওতায় চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের সকল সদস্য ও তাদের পরিবার এখন থেকে হাসপাতালে এক্সিকিউটিভ হেলথ চেক-আপ, কার্ডিয়াক হেলথ চেক-আপসহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ ছাড় পাবেন। পাশাপাশি তারা কর্পোরেট চুক্তির সুবিধায় চিকিৎসা সেবা গ্রহণ ও জরুরি স্বাস্থ্যসেবায় অগ্রাধিকার পাবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের ভাইস চেয়ারম্যান সাংবাদিক ইসমাইল ইমন, সহকারী ম্যানেজার মো. শাহাদাত হোসেন, এডমিন হোসেন আল মাসুদ, পরিচালক জসিম কুসুমপুরী, উপদেষ্টা মোহাম্মদ সৈয়দ, উপদেষ্টা কমর উদ্দীন, এক্সিকিউটিভ মেম্বার আলী মো. জিয়া ও আবুল কালাম, অফিস স্টাফ খালেদ হোসেন রুবেল, হাসপাতালের স্টাফ আরিফুল ইসলাম, মো. আব্দুল খালেকসহ আরও অনেকে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।