প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:২২:৫১ প্রিন্ট সংস্করণ
চাঁদাবাজি ঠেকাতে ‘চান্দাবাজ ডটকম’ নামে ওয়েবসাইট চালু করেছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয় নাসীরুদ্দীন পাটওয়ারী।
আজ বুধবার বিকেলে ওয়েবসাইটটি চালু করেন পাটওয়ারী। chandabaaj.com ইউআরএল দিয়ে সরাসরি ওয়েবসাইটটি ব্যবহার করা যাবে। এরই মধ্যে ওই ওয়েবসাইটে অভিযোগ আসা শুরু হয়েছে।
এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আপনার এলাকায় চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে দেরি না করে উপযুক্ত তথ্য-প্রমাণসহ তাৎক্ষণিক রিপোর্ট করুন। যাতে অপরাধীরা চিহ্নিত হয় এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার পথ সহজ হয়।’
এনসিপির এই নেতা আরও বলেন, ‘আমরা যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই, সেখানে চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই।’




















