
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার হাউজ নগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউজ নগর গ্রামের বকুল হোসেনের স্ত্রী মিলি (৪৫) ও তাঁদের মেয়ে লিমু খাতুন (১৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৭টার দিকে মিলি নিজের দোকানের গেট খুলতে গিয়ে নিরাপত্তার জন্য স্থাপিত লোহার রডে হাত দেন। রডটি বিদ্যুতায়িত থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় মাকে বাঁচাতে গিয়ে মেয়ে লিমুও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয় লোকজন মা ও মেয়েকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সকাল পৌনে ৮টার দিকে দুজনকেই মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।