
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ককটেল তৈরি করতে গিয়ে বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌকা মাঠে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম টোমাস (৩৫)। তিনি শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মর্তুজার ছেলে। স্থানীয় সূত্রের দাবি, তিনি কৃষক লীগের কর্মী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মনাকষা এলাকার একটি কৃষি জমিতে কয়েকজন ককটেল তৈরি করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই টোমাসের মৃত্যু হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারসহ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।