প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ১০:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২৫, ৭:১৬ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় গরু আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ ১০টি গরু আটক করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান পিএসসি।
বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান যায়,গোপন সংবাদের ভিত্তিতে(১০ এপ্রিল) মধ্যরাতে মনাকষা বিওপির একটি টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন চরপাকা ইউনিয়নের সেতারপাড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি আম বাগানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় অবৈধ ১০টি গরু উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আটককৃত গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান পিএসসি বলেন,চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত গবাদিপশু, অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।
মোঃ অনিক দেওয়ান /এমআই
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com