প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ৮:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী লিফলেট বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার (০৬ মার্চ, ২০২৬) দুপুর ২টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের ফকিরপাড়া জামে মসজিদ এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় জানায়, স্থানীয়দের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে এবং মাদকমুক্ত সমাজ গড়তে এই উদ্যোগ নেওয়া হয়েছে। লিফলেট বিতরণকালে অধিদপ্তরের কর্মকর্তারা মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন।
এসময় স্থানীয় বাসিন্দারা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। মাদকমুক্ত জেলা গড়তে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এমন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com