চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪টি বিদেশি পিস্তল, ৯টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ৫৩ বিজিবির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
দুপুরে এক সংবাদ সম্মেলনে ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “দেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুষ্কৃতিকারীরা অবৈধ পথে অস্ত্র ও গোলাবারুদ প্রবেশ করানোর চেষ্টা করছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।”
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।