মোঃ অনিক দেওয়ান স্টাফ রিপোর্টার ৩০ মার্চ ২০২৬ , ১:২৩:০৩প্রিন্ট
সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ২১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় স্কাপ সিরাপ (ফেন্সিডিলের বিকল্প মাদকদ্রব্য) ও একটি অটো রিকশাসহ এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৩০ মার্চ ) সকালে বিজিবি সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৭টা ১০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি বিওপির টহল দল এ অভিযান পরিচালনা করে। টহল কমান্ডার হাবিলদার বিপুল চন্দ্র দেবনাথের নেতৃত্বে বাংগাবাড়ি বেগুনবাড়ী এলাকায় বিশেষ অভিযানে এসব মাদক জব্দ করা হয়।
আটক ব্যক্তি গোমস্তাপুর উপজেলার নিজকালিপুর আনরইল গ্রামের বাসিন্দা আরিফ
বিজিবি জানায়,উদ্ধার হওয়া স্কাপ সিরাপ ও ব্যবহৃত ইজিবাইক জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জব্দ করা আলামত পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, গরু ও মাদক পাচারসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে