প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ১:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৫, ৩:০৮ অপরাহ্ণ
চিলমারীতে দুই নারী সহ ৬ জন গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্ট ভুক্ত দুই মহিলা সহ ৬ জন কে গ্রেফতার করেছে চিলমারী মডেল থানা পুলিশ।
শনিবার ( ৮ মার্চ) অভিযান চালিয়ে জি আর নং-১৫/২৪ (চিল) মূলে নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মুশাহেদ খান।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন রমনা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মোঃ মনসুর আলী, মোঃ নয়ন মিয়া, মোঃ হোসেন আলী, মোছাঃ বুলবুলি বেগম, মোঃ জয়দুল ইসলাম, মোছাঃ আজিফা গ্রেফতার কৃত আসামীগণ সকলেই ইউনিয়নের পশ্চিম খরখরিয়া এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছেন, জমাজমি সংক্রান্ত দায়ের কৃত চিলমারী মডেল থানায় মামলা জি আর নং-১৫/২৪ (চিল) ওয়ারেন্ট মূলে আসমীগণকে গ্রেফতার করা হয়েছে।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মোশাহেদ খান বলেন, বিশেষ অভিযান চালিয়ে করে তাকে গ্রেফতার করা হয়েছে। এরপর আসামি কে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com