প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৬, ৮:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৬, ৮:২২ অপরাহ্ণ
চুনারুঘাটে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

হবিগঞ্জের চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, চুনারুঘাট পৌর শাখা।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি চুনারুঘাট পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে চুনারুঘাট মধ্যবাজারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল আওয়াল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রফিক তালুকদার, সদস্য সচিব কামরুল হাসান মাসুম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আফজল খাঁন, শায়েস্তাগঞ্জ আঞ্চলিক যুবদলের সদস্য সচিব অনু মিয়া, পৌর যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক সেলিম, যুগ্ম আহ্বায়ক মনির মিয়া, চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক ইমন, সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল,তারেক পরিষদের সদস্য সচিব মোসাহিদ মিয়া সহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এসব কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে চুনারুঘাট পৌর যুবদল কঠোর প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীরা দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com