প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ১:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ
চুনারুঘাটে মাদক সেবনের দায়ে যুবকের ১ মাসের কারাদণ্ড

হবিগঞ্জের চুনারুঘাটে মাদকদ্রব্য সেবন করে জনশান্তি ও শৃঙ্খলা ভঙ্গের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
১৮ জুন ২০২৬ তারিখে উপজেলার আলাপুর এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ৮নং সাটিয়াজুরী ইউনিয়নের আটালিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে সাইফুল ইসলাম (১৮)-কে দোষী সাব্যস্ত করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী জানান , মাদকমুক্ত সমাজ গঠন এবং জনশান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com