
হবিগঞ্জের চুনারুঘাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭.৬৪ ঘনফুট সেগুন গোল কাঠ উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কালেঙ্গা রেঞ্জের আওতাধীন কালেঙ্গা বিটের হরিণমারা ক্যাম্পের ১২ ঠিলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পাঁচ টুকরো সেগুন গোল কাঠ জব্দ করা হয়, যার পরিমাণ ৭.৬৪ ঘনফুট।
সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় অভিযানটি চালানো হয়। হবিগঞ্জের সহকারী বন সংরক্ষক মো. মাহদী হাসান এবং কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা এইচ এম এরশাদের তত্ত্বাবধানে অভিযানে নেতৃত্ব দেন কালেঙ্গা বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন। এ সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও হরিণমারা ক্যাম্পের ভিলেজাররা উপস্থিত ছিলেন।
জব্দ করা কাঠের ঘটনায় বন আইনে প্রসেকিউশন অফেন্স রিপোর্ট (পিওআর) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।