যশোরের চৌগাছায় ফসলি জমির মাটি অবৈধভাবে কাটার দায়ে শাহিনুর রহমান (৬৫) নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার জগদীশপুর ইউনিয়নের সরফরাজপুর ও আড়পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি.এম.এ. মুনিব।
আদালত সূত্রে জানা যায়, ফসলি জমির মাটি ও বালু কেটে বিক্রির দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ ধারা অনুযায়ী তাঁকে এ দণ্ড দেওয়া হয়।
অভিযানে এসিল্যান্ড কার্যালয়ের সহকারী জুবায়ের, চৌগাছা থানার এসআই মিজানুর রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) জি.এম.এ. মুনিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।