নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে উপহার দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজী রফিকুল ইসলাম। রোববার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে গিয়ে নবীন শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন তিনি।
এ সময় নবীন শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন ছাত্রদলের এ নেতা। তিনি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
কাজী রফিকুল ইসলাম রফিক বলেন, ‘নবীন শিক্ষার্থীরা আমাদের বিশ্ববিদ্যালয়ের নতুন প্রাণ। তাদের পথচলা সুন্দর ও সফল হোক—এটাই আমাদের প্রত্যাশা। শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক প্রয়োজনে আমরা পাশে থাকার চেষ্টা করব। একই সঙ্গে সবাইকে পড়াশোনার পাশাপাশি দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাই।’
তিনি আরও বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি সুন্দর, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।