প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৫:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ১:৩১ অপরাহ্ণ
জবিতে “পার্সোনাল ব্র্যান্ডিং ও লিংকডইন অপ্টিমাইজেশন” বিষয়ক সেশন মঙ্গলবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ক্লাবের উদ্যোগে “পার্সোনাল ব্র্যান্ডিং ও লিংকডইন অপ্টিমাইজেশন” শীর্ষক একটি বিশেষ অফলাইন সেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২১ এপ্রিল ২০২৬, মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের রুম ৫৫৩-এ এই সেশন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন লিংকডইন কমিউনিটি বাংলাদেশ (LCB)-এর প্রতিষ্ঠাতা ও অভিজ্ঞ ক্যারিয়ার পরামর্শক আলতাফ হোসাইন রাজু। তিনি এর আগে মারিকো, রবি আজিয়াটা এবং নেসলের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করেছেন।
আয়োজকরা জানান, বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে একটি শক্তিশালী লিংকডইন প্রোফাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা কীভাবে নিজেদের লিংকডইন প্রোফাইলকে আরও আকর্ষণীয় করে তুলবেন, ব্যক্তিগত ব্র্যান্ড গড়ে তুলবেন এবং পেশাজীবীদের সঙ্গে কার্যকরভাবে সংযোগ স্থাপন করবেন—সে বিষয়ে বাস্তবমুখী ধারণা পাবেন।
সেশনে অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। সীমিত আসন থাকায় আগ্রহীদের দ্রুত নিবন্ধনের জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে জবি মার্কেটিং ক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বলেন, “আমাদের মূল লক্ষ্য শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহায়তা করা। পার্সোনাল ব্র্যান্ডিং ও লিংকডইন ব্যবহারের সঠিক কৌশল জানলে তারা নিজেদের দক্ষতা আরও কার্যকরভাবে তুলে ধরতে পারবে। পাশাপাশি এটি তাদের পেশাজীবীদের সঙ্গে সংযোগ স্থাপন, নেটওয়ার্ক বিস্তৃত করা এবং ভবিষ্যৎ সুযোগ কাজে লাগাতে সহায়তা করবে। এই আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং প্রতিযোগিতামূলক চাকরির বাজারে আলাদা করে তুলে ধরবে।”
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com