প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ২:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ৩:১৬ অপরাহ্ণ
জবির মূল ফটকের সামনে অবৈধ দোকান উচ্ছেদের নির্দেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের বিপরীত পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীন স্বাক্ষরিত এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়।
নোটিশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন এলাকাকে পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও নান্দনিক করতে সেখানে পরিকল্পিতভাবে দোকান স্থাপন করা হবে। এ জন্য বিদ্যমান দোকানগুলোর তালিকা প্রস্তুত করে নতুনভাবে বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতে বরাদ্দপ্রাপ্ত দোকান থেকে আদায়কৃত মাসিক ভাড়া নির্ধারিত নীতিমালার আওতায় আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় ব্যয় করা হবে।
নোটিশে আরও বলা হয়, আগামী ২৩ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর ১২টার মধ্যে সংশ্লিষ্ট সকল দোকান নিজ দায়িত্বে সরিয়ে নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অপসারণ না করা হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com