ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পঞ্চগড় ২ (বোদা-দেবীগঞ্জ) আসনে জামায়াতে ইসলাম সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের গুরুতর অভিযোগ করেছে বিএনপি।
গতকাল বুধবার পঞ্চগড় দুই আসনে ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদের পক্ষে নির্বাচনী মনিটরিং প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এড. মিনহাজুল প্রধান পঞ্চগড় জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবরে লিখিত আকারে জামায়াতের প্রার্থী সফিউল আলম (সফিউল্লাহ সুফির) বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়,গত মঙ্গলবার পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নে দক্ষিণ শালশীরি এলাকায় বায়তুল নুর জামে মসজিদের বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত থেকে জামায়াতের প্রার্থী সফিউল্লাহ সুফি ভিত্তি প্রস্তর স্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছেন, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ অনুযায়ী সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী এড. মিনহাজুল প্রধান বলেন, ‘আচরন বিধিমালা অনুযায়ী একজন প্রার্থী বা তার পক্ষে কেউ নির্বাচন পূর্ব সময়ে সংশ্লিষ্ট এলাকায় কোনো প্রতিষ্ঠান বা ধর্মীয় উপাসনালয়ে প্রকাশ্যে বা গোপনে কোনরুপ চাদা, প্রকল্পের ঘোষণা কিংবা উন্নয়নমূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করতে পারবেন না। কিন্তু জামায়াতের প্রার্থী এই বিধিমালা ভঙ্গ করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।’
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।