জায়ান্ট গ্রুপের আন্তঃপ্রতিষ্ঠান করপোরেট ফুটসাল টুর্নামেন্ট ‘জায়ান্ট কাপ ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে আয়োজিত এ টুর্নামেন্টে প্রতিষ্ঠানের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।দলীয় চেতনা, পারস্পরিক সহযোগিতা এবং করপোরেট সংস্কৃতিকে আরও শক্তিশালী করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
জায়ান্ট গ্রুপের পরিচালক আসহাব আদিব হাসান-এর সঞ্চালনায় এবং প্রতিষ্ঠানের শীর্ষ, মধ্যম ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সম্মিলিত উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে তিনটি দল অংশ নেয়- হেড অফিস (এইচও), জায়ান্ট টেক্সটাইলস লিমিটেড (জিটিএল) এবং মেভিস গার্মেন্টস লিমিটেড (এমজিএল)।
২৬ জুলাই উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হয় ২৬, ২৮ ও ২৯ জুলাই। ফাইনালে হেড অফিস (এইচও) দলকে হারিয়ে মেভিস গার্মেন্টস লিমিটেড (এমজিএল) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জায়ান্ট গ্রুপের চেয়ারম্যান ফিরোজ এম. হাসান; ব্যবস্থাপনা পরিচালক, বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিজিএমইএ’র সাবেক সভাপতি ফারুক হাসান; পরিচালক আমেনা ফিরোজ, শারমিন হাসান তিথি, এস. এম. মাজেদুর রহিম, আজফার অঙ্কন হাসান।
এ ছাড়া টেক্সমার্টের ব্যবস্থাপনা পরিচালক মুশফিক এম. হাসান, টেক্সমার্টের চিফ স্টাইলিস্ট তানজিলা শিরিন, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের প্রভাষক শাম্মিন সুলতানা এবং নামিরা শাম্মা রহিম উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের প্রধান আয়োজক ছিলেন- জায়ান্ট গ্রুপের এজিএম (এইচআর, অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স) মো. শামসুদ্দিন। আয়োজনে সহযোগিতা করেন মীর ইশরাত আরেফিন, রাফিদ হাসান শিশির, রাকিবুল হাসান, মো. নাজমুল হুদা, এবং আবু বকর সিদ্দিক।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।