প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬, ১১:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
জীবাশ্ম জ্বালানী নয়-ঋণ নয়; নিরাপত্তা ও কৃষি প্রতিবেশ সুরাক্ষায় শর্তহীন অর্থায়ন নিশ্চিতের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

জীবাশ্ম জ্বালানী নয়-ঋণ নয়; নিরাপত্তা ও কৃষি প্রতিবেশ সুরাক্ষায় শর্তহীন অর্থায়ন নিশ্চিতের দাবিতে কলাপাড়ায় কৃষক,শ্রমিক ও সাধারণ মানুষের অংশগ্রহনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
তুরস্কের আন্তলিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ-৩১) ঘিরে “আইল থেকে আন্তলিয়া” ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান সপ্তাহ উপলক্ষে বেলা ১১ টায় কলাপাড়ার ইটবাড়িয়া গ্রামের ধান ক্ষেতের আইলে দাড়িয়ে এ মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়। এতে কৃষকরা কোদাল, লাঙ্গল ও নারীর পানির কলস নিয়ে প্রতিকী প্রতিবাদ জানায়।
প্রান্তজন’র আয়োজনে ব্যতিক্রমী এ মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রতিবেশ উন্নয়ন ফোরাম’র সভাপতি অমল মুখার্জী। বক্তব্য রাখেন পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মাননু, মোশারফ হোসেন মিন্টু, তানজিল জামান জয়।
অনুষ্ঠানে কপ ৩১ সম্মেলনে বাংলাদেশের ন্যায্য অধিকার আদায়ে সাগর তীরবর্তী কলাপাড়ার প্রত্যন্ত গ্রাম থেকে সাত দফা দাবি তুলে ধরেন প্রান্তজন’র ফিল্ড কোঅর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ।
মানববন্ধনে কৃষক, শ্রমিক, পরিবেশকর্মী, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com